রানির কোল আলো করে জন্ম নিল যুবরাজ, খুশির হাওয়া গরুমারা অভয়ারণ্যে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 29 August 2020

রানির কোল আলো করে জন্ম নিল যুবরাজ, খুশির হাওয়া গরুমারা অভয়ারণ্যে


নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িগরুমারা অভয়ারণ্যে জন্ম নিল ফুটফুটে হস্তি শাবক। জানা গিয়েছে, শনিবার ভোর ৪টা ৩০ মিনিট নাগাদ হস্তি শাবকের জন্ম দেয় গরুমারার কুনকি হাতি মতি রানি। এই নিয়ে গরুমারায় হাতি সংখ্যা বেড়ে দাঁড়াল মোট ১১১টি।



বন দপ্তরের কাছে এটা অত্যন্ত খুশির খবর। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে,  সদ্য জন্ম নেওয়া হস্তি শাবকের নাম দেওয়া হয়েছে যুবরাজ।  


সদ্য জন্ম নেওয়া এই হস্তি শাবকের ব্যপারে রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, 'এটা খুবই খুশির খবর। আমরা সকলেই আনন্দিত। এই হাতিগুলো আমাদের বিভিন্ন কাজে লাগে। কখনও এদের আমরা ট্যুরিজমের কাজে লাগাই, কখনও পেট্রোলিংয়ের কাজে লাগাই, কখনও ট্রেনিংয়ের কাজে লাগাই, আবার কখনও এই হাতি দিয়ে অন্য হাতিকে বশ মানানো হয়। তাই হাতির সংখ্যা বৃদ্ধি আমাদের কাছে অত্যন্ত আনন্দময়। আর এই হাতিটিও আগামী দিনে তার বাবা-মা যেভাবে কাজ করছে, সেও এভাবেই কাজ করবে, আমাদের সহায়তা করবে, এই আশা আমাদের রয়েছে। এই শাবকের নাম আমরা যুবরাজ রেখেছি। কারণ এর মার নাম মতি রানি ও বাবার নাম ধীরন রাজ।'

No comments:

Post a Comment

Post Top Ad