উদ্বাস্তু সেলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল ইসলামপুরে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 23 August 2020

উদ্বাস্তু সেলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল ইসলামপুরে


নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরতৃণমূল সমর্থিত উদ্বাস্তু সেলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের সূর্যসেন মঞ্চে। এদিনের সম্মেলনে উপস্থিত   ছিলেন উদ্বাস্তু ছেলের রাজ্য সভাপতি মুকুল চন্দ্র বৈরাগ্য, তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ বিভিন্ন নেতা-কর্মীর।

রাজ্য সভাপতি মুকুল চন্দ্র বৈরাগ্য বলেন, 'রাজ্যের মূখ্যমন্ত্রী উদ্বাস্তু সেল গঠন করেছেন। প্রতিটি বিধানসভা এলাকা থেকে ১০ জন করে সদস্য নিয়ে জেলা কমেটি গঠন করা হবে। সেই মোতাবেক রবিবার উত্তর দিনাজপুর জেলায় নতুন কমিটি গঠন করা হবে এবং ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে শক্তিশালী করা এবং কেন্দ্র সরকারের যে এনআরসি, এনপিআর নিয়ে যে বিল তৈরি হয়েছে সেই বিলের বিরোধিতা করছে উদ্বাস্তু সেল। এছাড়াও আগামী দিনে এই নিয়ে আন্দোলন করবে বলে জানান উদ্বাস্তু সেলের রাজ্য সভাপতি মুকুল চন্দ্র বৈরাগ্য। 

আগামী দিনে উত্তর দিনাজপুরের প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে একটি করে কমিটি গঠন করা হবে এবং সেই কমিটির পক্ষ থেকে মানুষের বাড়ী বাড়ী গিয়ে এই যে নতুন আইন, সেই সম্বন্ধে বোঝাবেন বলে তিনি জানান।

No comments:

Post a Comment

Post Top Ad