ব্রিজ তো নয়, যেন মৃত্যুফাঁদ! চরম দুর্ভোগে হাজার হাজার গ্রামবাসী - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 22 August 2020

ব্রিজ তো নয়, যেন মৃত্যুফাঁদ! চরম দুর্ভোগে হাজার হাজার গ্রামবাসী


নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরদীর্ঘদিন ধরেই অত্যন্ত ভগ্নপ্রায় দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের মুংরেইল ও বদলপুর গ্রামের মাঝে চলাচলের একমাত্র মাধ্যম ব্রিজটি। মুংরেইল এলাকায় অবস্থিত অত্যন্ত বেহাল প্রায় কয়েক দশক আগে তৈরি হাওয়া এই ব্রিজটি, সংস্কার না হওয়ার ফলে বর্তমানে একাংশ সম্পূর্ণ ভেঙ্গে পড়ে হয়ে উঠেছে মৃত্যুফাঁদ।

এলাকাবাসীদের অভিযোগ, বারবার প্রশাসনিক দপ্তরে জানিয়েও ব্রিজ মেরামতের আশ্বাস মিললেও বাস্তবায়িত হয়নি কিছুই। ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতির বন্যা আর নেতা মন্ত্রীর ভাষনের পরেও অবহেলায়  রয়ে যান মুংরেইল এলাকার বাসিন্দারা।

এদিকে রাতবিরাতে কেউ অসুস্থ হলে ভাঙ্গা ব্রিজের কারনে এলাকায় প্রবেশ করতে পারে না অ্যাম্বুলেন্স, যার জেরে রোগীকে হাসপাতাল পর্যন্ত নিয়ে যেতেই চরম সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের।

এলাকাবাসীর দাবী, অবিলম্বে মুংরেইল গ্রামের অত্যন্ত বেহাল এই ব্রিজটি সংস্করণের ব্যবস্থা গ্রহন না করা হলে আগামী বিধানসভা ভোট বয়কট করবেন তারা। 

এখন কতদিনে ব্রিজ সংস্কার হবে এবং এলাকাবাসীর নিত্যদিনের সমস্যা মিটবে সেদিকেই তাকিয়ে আছেন প্রায় ৫ টি গ্রামের কয়েক হাজার বাসিন্দা।

No comments:

Post a Comment

Post Top Ad