জিজ্ঞাসাবাদের পরই তাদের কাছ থেকে বিপুল পরিমান সোনা উদ্ধার করেন আধিকারিকেরা। এরপরেই তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার তাদের শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক তাদের রবিবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।
কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, আন্তর্জাতিক সোনা পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে এই তিন যুবক। অভিযোগ, মায়ানমার থেকে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে অসম হয়ে এই সোনা দিল্লির দিকে নিয়ে যাওয়া হচ্ছিলো। ওই তিন যুবকের কাছ থেকে মোট একশো ষাট পিসের মোট ছাব্বিশ কেজি পাঁচশো গ্রাম সোনা উদ্ধার করেছেন আধিকারিকরা।

No comments:
Post a Comment