হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোররাতে ওয়ার্ডের পাশে একটি ছোট্ট কেবিনের মধ্যে গলায় গামছা দিয়ে আত্মহত্যা করেন ৪৫ বছর বয়সী গোপাল ঘরোই নামে এক ব্যক্তি। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে।
জানা গিয়েছে খড়গপুর গ্রামীণ এলাকার বাসিন্দা গত ১২ আগস্ট করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শালবনি কোভিড হাসপাতলে ভর্তি হন। সূত্রে আরও জানা যায়, ওনার শরীরে আরও বেশ কিছু সমস্যাও ছিল। সেইসব কারণে আত্মহত্যার ঘটনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এরপর শালবনি থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনাস্থলে শীর্ষ আধিকারিক সহ বিশাল পুলিশবাহিনী ইতিমধ্যে পৌঁছে গিয়েছে।

No comments:
Post a Comment