শ্বশুর বাড়ী থেকে উদ্ধার গৃহবধুর ঝুলন্ত দেহ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 20 August 2020

শ্বশুর বাড়ী থেকে উদ্ধার গৃহবধুর ঝুলন্ত দেহ


নিজস্ব সংবাদদাতা, মালদাশ্বশুর বাড়ী থেকে রহস্যজনক অবস্থায় এক গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পুকুরিয়া থানার পরানপুর এলাকায়। এই ঘটনায় মৃত গৃহবধূর পরিবার জামাই সহ শ্বশুর বাড়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম নাসরিন বিবি (১৯)। তার স্বামী নূর আলম। পেশায় দিনমজুর। গত আট বছর আগে বিয়ে হয় তাদের। বিয়ের পর থেকেই গৃহবধূকে বাপের বাড়ী থেকে টাকা আনার জন্য নানাভাবে চাপ দিচ্ছিল জামাই, শ্বশুর বাড়ীর লোকেরা বলে অভিযোগ এবং নানাভাবে নির্যাতনও করা হতো তাকে। 


মৃত গৃহবধূর পরিবারের লোকেদের অভিযোগ, বৃহস্পতিবার সকালে নাসরিন বিবির ঝুলন্ত দেহ উদ্ধারের খবর জানতে পারেন তারা। এরপর তারা শ্বশুর বাড়ীতে যায়। নাসরিন বিবিকে শ্বাসরোধ করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের। এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad