স্বনামধন্য গায়িকা হিসেবে তিনি সকলের কাছে পরিচিত। একের পর এক গান গেয়ে দর্শকমন জয় করে নিয়েছেন গায়িকা। সবধারার গানেই সমান দক্ষতা তার। বলছি সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীর কথা। ইমনের জন্ম হাওড়া জেলার ছোট্ট শহর লিলুয়ায়। তাঁর ক্রমবর্ধমান দিনগুলিতে তিনি তার মা তৃষ্ণা চক্রবর্তীর কাছ থেকে সঙ্গীত শিখতে ও রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মের প্রতি আগ্রহী হন। ২০১৬ সালের মাঝামাঝি সময়ে মুক্তি পাওয়া প্রাক্তন ছবির গান "তুমি যাকে ভালোবাসো" গেয়ে ইমন বেশ প্রশংসা কুড়িয়েছিলেন। ওই গানের জন্যেই শ্রেষ্ঠ চলচ্চিত্র নেপথ্য কণ্ঠশিল্পীর জন্য ২০১৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন তিনি। ইমন মানেই যেন একটু অন্যধারার গান। নিজের গানের টানে এইভাবেই দর্শকদের মাতিয়ে রেখেছেন ইমন।
তবে গানের জগতের পাশাপাশি ব্যক্তিগত জীবনটাও তার বেশ অন্যরকম। সম্প্রতি ইমন নিজের সোশ্যালে একটি ছবি পোস্ট করেছেন, আর সেই ছবিতেই মজেছেন নেটাগরিকেরা। ভাবছেন কেন? কারণ এই ছবিতে গায়িকা ধরা দিয়েছেন সম্পূর্ণ ভিন্নি রূপে, বলতে পারেন একটু খোলামেলা ভাবে নিজেকে মেলে ধরেছেন তিনি।
আসলে এই ছবিতে ইমকে দেখা যাচ্ছে সুইমিং পুলের নীল জলে কেলি করতে। সেখানে আবার বোল্ড লুকে পোজও দিয়েছেন গায়িকা। সেই সঙ্গে ছবির ক্যাপশনে লিখেছেন, "আমার প্রিয় জায়গা।" আর সুইমিংপুলে মেকআপ ছাড়াও তাকে অসাধারণ দেখতে লাগছে। তার চোখের চাউনি বলে দিচ্ছে না বলা অনেক কথা।
No comments:
Post a Comment