বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় শতাধিক কর্মী - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 22 August 2020

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় শতাধিক কর্মী


নিজস্ব সংবাদদাতা, কোচবিহার:  জেলা পরিষদের ১১ নাম্বার Z/P- র প্রায় শতাধিক কর্মী সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তৃণমূল যুব কংগ্রেসের জেলা কার্যালয়ে এই যোগ দান কর্মসূচী অনুষ্ঠিত হয়।

জানা গিয়েছে, কোচবিহার জেলা পরিষদের ১১ নম্বর Z/P- র ঢাংঢিংগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় শতাধিক কর্মী সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। করোনা ভাইরাস মোকাবেলায় রাজ্য সরকারের সদর্থক ভূমিকা পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে এদিন প্রায় ১০০ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। 

এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ তৃণমূল যুব কংগ্রেসের অন্যান্য নেতাকর্মীরা।


No comments:

Post a Comment

Post Top Ad