অ্যালোভেরা
ঘাড়ের কালো দাগ দূর করতে অ্যালোভেরা খুব চমৎকার একটি উপাদান। অ্যালোভেরা ত্বকের উজ্জ্বলতায় বাড়ায়। এটি ত্বকের ময়েশ্চারাইজার হিসেবেও ভালো কাজ করে।
যেভাবে ব্যবহার করবেন-
১. অ্যালোভেরার পাতা থেকে জেল বের করুন।
২. জেলটি সরাসরি ঘাড়ে লাগান এবং ধীরে ধীরে ম্যাসাজ করুন।
৩. ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
৪. ভালো ফলপেতে প্রতিদিন একবার এইপদ্ধতি অনুসরণ করুন।
কাঠবাদাম
কাঠবাদামের মধ্যে রয়েছে ভিটামিন ও মিনারেল। এটি ত্বকের পুষ্টি ধরে রাখতে সাহায্য করে। এটি ত্বককে স্বাস্থ্যকর রাখে। পাশাপাশি ঘাড়ের কালো দাগ দূর করতেও সহায়ক।
যেভাবে ব্যবহার করবেন-
কাঠবাদাম ও দইয়ের স্ক্রাব তৈরি করে নিন, এর জন্য
১. কাঠবাদাম গুঁড়া করে নিন এবং একে দইয়ের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন।
২. ঘাড়ের কালো অংশে এটি মাখুন। হালকাভাবে কয়েক মিনিট ঘষুণ এবং শুকাতে দিন।
৩. এবার গোলাপ জল বা সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন।
৪. সপ্তাহে অন্তত দুবার এ পদ্ধতি অনুসরণ করুন।

No comments:
Post a Comment