মর্মান্তিক ঘটনা! দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে আত্মঘাতী মা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 20 August 2020

মর্মান্তিক ঘটনা! দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে আত্মঘাতী মা


নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরপারিবারিক অশান্তির জেরে দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে আত্মঘাতী হলেন মা। বৃহস্পতিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার বাংলা-বিহার সীমান্ত বিহার সংলগ্ন নুচিপুর এলাকায়।


ঘটনায় আট মাসের শিশুকন্যা প্রানে বেঁচে গেলেও দু'বছরের শিশু পুত্রের মৃত্যু ঘটেছে। মৃতা গৃহবধূর নাম কবিতা কুমারি এবং মৃত শিশু পুত্রের নাম মুন্না কুমার। যদিও পারিবারিক কোনও অশান্তি ছিল না বলে দাবী করেছেন মৃতার স্বামী উমেশ্বর কুমার। পুলিশ মৃতদেহ রায়গঞ্জের মর্গে পাঠায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃত গৃহবধূর স্বামী উমেশ্মর কুমার দাস জানান, 'বাড়ীতে তেমন কোন অশান্তি ছিল না। সকাল আমাকে খাইয়ে দোকানে পাঠায়। আমার বাবা ও মা জমিতে কাজ করতে যায়। তার মাঝেই এমন ঘটনা ঘটিয়েছে  স্ত্রী।'


No comments:

Post a Comment

Post Top Ad