কাদায় বসে শঙ্খ বাজালেই করোনা পালাবে- বিজেপি নেতার করোনা নিদানে হাসির রোল নেট দুনিয়ায় - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 16 August 2020

কাদায় বসে শঙ্খ বাজালেই করোনা পালাবে- বিজেপি নেতার করোনা নিদানে হাসির রোল নেট দুনিয়ায়


যেদিন থেকে করোনার আবির্ভা‌ব হয়েছে, অনেকের মধ্যেই কেমন যেন একটা চিকিৎসক চিকিৎসক ভাব চলে এসেছে; কেউ বলছেন দিনে তিন বার চা খতে, নয়তো গরম জল খেতে। কেউ বা গঙ্গাজলে কয়লার টিপ পড়ে মারতে চেয়েছিলেন করোনাকে। এরপর মদ খেয়ে করোনা দূর করার কথাও সামনে এসেছিল, যার ভয়াবহ পরিণতি আমাদের সকলেরই জানা। এমনকি গেরুয়া শিবিরের নেতা মন্ত্রীরাও কেউ কেউ বহুবার করোনা দূর করা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন; কেউ নিদান দিয়েছেন গোমূত্র পান করতে, কেউ বা বলেছেন হনুমান চাল্লিশা পাঠ করতে, তো কেউ বা বলেছেন ভাবিজি পাঁপড়ে সারবে করোনা। এবারে আরও একজন বিজেপি নেতা করোনা নিদান নিয়ে হাজির হলেন; তাঁর দাবী, 'কাদায় বসে শঙ্খ বাজালেই করোনা পালাবে।'

হ্যাঁ, এমনই এক উদ্ভট মন্তব্য করে বসলেন রাজস্থানের বিজেপি সাংসদ সদস্য সুখবীর সিং জৌনপুরিয়া।  ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর এই বক্তব্যের ভিডিও। ভিডিওতে ওই সাংসদকেও কাদায় বসে শঙ্খ বাজাতেও দেখা যাচ্ছে। এই দেখে নেটিজেনদের মধ্যে শুরু হয় গিয়েছে হাসাহাসিও। সাংসদের এমন-কাণ্ডে সামাজিক মাধ্যম জুড়ে চলছে ঠাট্টা। 

ভিডিওতে দাবী করেছেন, ‘কিডনি ও ফুসফুসের কার্যকারিতা সঠিক রাখতে শঙ্খ বাজাতে হবে। করোনার বিরুদ্ধে লড়তে হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। ওষুধ নয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে প্রাকৃতিক উপায়ে। কাদায় বসে শঙ্খ বাজাতে হবে। সাইকেল চালাতে হবে। তাহলেই করোনা দূর হবে।’ 

তবে এখানেই শেষ নয়, যাঁরা এই কাজ করতে ভয় পান, তাঁদের আমন্ত্রণ জানিয়ে সুখবীর সিং আরও বলেন, "আমি নিজে তাঁদের সঙ্গে কাদায় নামব। বৃষ্টিতে ভিজব। গ্রামের মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রাকৃতিকভাবে তৈরি হয়। গ্রামের মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার প্রশংসা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টাটকা ফল, সবজি খেতে হবে। এগুলো করতে পারলেই করোনা আর ধারে কাছে ঘেঁষতে পারবে না।" 

উল্লেখ্য, কিছুদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মেঘওয়াল করোনা তাড়াতে 'ভাবিজি পাঁপড়' খাওয়ার কথা বলেছিলেন। তবে তার কয়েকদিন পর তিনি নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

 


No comments:

Post a Comment

Post Top Ad