দীঘা উপকূল জুড়ে ব্যাপকহারে জলোচ্ছ্বাস, উত্তাল সমুদ্র - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 21 August 2020

দীঘা উপকূল জুড়ে ব্যাপকহারে জলোচ্ছ্বাস, উত্তাল সমুদ্র


নিজস্ব সংবাদদাতাবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ। ইতিমধ্যেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।  নিম্নচাপের কারণে রাতভর টানা বৃষ্টি সঙ্গে পুবালি বাতাসের  প্রভাবে দীঘা উপকূল জুড়ে ব্যাপকহারে জলোচ্ছ্বাস। 

সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে উত্তাল সমুদ্র। বছরের এই প্রথম সকালের জোয়ারের সময় দীঘার গাড়োয়াল টপকে জল ঢুকে পড়ছে দীঘা শহরের বুকে । জলে থৈ থৈ করছে দীঘা। একদিকে টানা বৃষ্টির ফলে জমে থাকা জল, অপরদিকে গার্ডওয়াল টপকে ডুকছে সমুদ্রের জল।  ফলে সমুদ্র তীরবর্তী এলাকার জলে পরিপূর্ণ।

সমুদ্র তীরবর্তী এলাকায় চলছে প্রশাসনিক নজরদারি। কোন পর্যটককে সমুদ্রের কাছাকাছি যেতে দেওয়া হচ্ছে না। দীঘার পাশাপাশি সমুদ্র তীরবর্তী এলাকা তাজপুর, চাঁদপুর, জলদা ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা । গত ৬ আগস্টের মত জলোচ্ছ্বাসের প্রভাবে সমুদ্র তীরবর্তী কোস্টাল রোডওয়ে ব্যাপকহারে ক্ষতিগ্রস্ত হচ্ছে । বোল্ডার সরিয়ে জল ঢুকছে গ্রামে । এর ফলে এলাকায় প্রভূত ক্ষতি হওয়ার আশঙ্কা ।

No comments:

Post a Comment

Post Top Ad