আচ্ছা! আমাকে নাকি সমাজে অন্য চোখে দেখা হয় ? - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 16 August 2020

আচ্ছা! আমাকে নাকি সমাজে অন্য চোখে দেখা হয় ?


বিশেষ প্রতিবেদন, অর্থিত চক্রবর্তী:  আচ্ছা! আমাকে নাকি সমাজে অন্য চোখে দেখা হয় ? আমি নাকি সমাজে লজ্জাজনকভাবে বর্ণিত ?

সত্যিই কি তাই ?

আচ্ছা! আমি এলে নাকি রান্নাঘরে ঢোকা যায় না! কেন আমি কি এতই অপরিষ্কার? আমি এলে নাকি মন্দির, মসজিদেও পা রাখা নিষেধ! কেন আমি কি এতই অশুভ বা অশুদ্ধ ? আচ্ছা! আমি এলে নাকি ওই ৪ বা ৫ দিন নারীদের তীব্র নিন্দা, লাঞ্ছনা, বঞ্চনা সহ্য করতে হয়!

তাদের নাকি সকলের সাথে বাইরে মিশতে দেওয়া হয় না, তাদের দূরে সরিয়ে রাখা হয় এবং প্রতি মুহূর্তে তাদের মনে করানো হয় .. '' নারী হয়েছো সহ্য করো। ''

আমি কি এতটাই খারাপ! যার জন্য সকলে আমার কাছে আসতে ঘৃণাবোধ করে, আমার থেকে পালিয়ে বাঁচতে চায়!

হায়! পুরুষতান্ত্রিক সমাজ! তোমাদের ভাগ্যটা নেহাতই ভালো কারন আমি তোমাদের দেহে আসি না। যদি আসতাম তাহলে বুঝতে পারতে ওই ৪ বা ৫ দিনের বেদনা কীভাবে একটি নারী নিঃশব্দে চেপে রেখে অনবরত নিজের সাথে এবং বহির্জ‌গতের সাথে লড়াই করে চলেছে। সেই একাংশও সহ্য করার ক্ষমতা তোমাদের কারও মধ্যে জন্মায়নি, আর ভবিষ্যতেও জন্মাবে না। 

এখন না হয় পরিস্থিতি আমার বিপক্ষে তবে আজ আমি বলছি, 'একদিন আমার জন্যই এই সমাজ পরিবর্তিত হবে, আমার জন্যই নারীরা একদিন সমাজে মাথা উঁচু করে বাঁচবে এবং সমাজের প্রতিটি মানুষ প্রত্যেকটি নারীকে তাদের যোগ্য সন্মান ফিরিয়ে দেবে।' 

আমার বলতে লজ্জা নয় বরং আরও গর্ববোধ হয় কারণ আমি মাতৃত্বের পরিচয়।  হ্যাঁ। ঠিকই ধরেছেন আমার নাম, '' পিরিয়ডস্ ''।।

 

No comments:

Post a Comment

Post Top Ad