এখনও নিখোঁজ মহানন্দায় তলিয়ে যাওয়া সেই যুবক, ক্ষোভে ফুঁসছে গোটা পরিবার - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 16 August 2020

এখনও নিখোঁজ মহানন্দায় তলিয়ে যাওয়া সেই যুবক, ক্ষোভে ফুঁসছে গোটা পরিবার


নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িস্বাধীনতা দিবসে ছুটি পেয়ে শিলিগুড়ির অদূরে ফুলবাড়ি এলাকায়  মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়েছিল দুই বন্ধু।একজন ঘরে ফিরল কিন্তু আরেকজন এখনও নিখোঁজ। নদী পার হতে গিয়ে জলের স্রোতে ভেসে যায়। তারপর থেকেই নিখোঁজ। এই ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের জামুরিভিটা এলাকায়। 

সেখানকারই দুই বন্ধু একজনের নাম মানিক বিশ্বাস, অন্যজনের নাম পুচু। সকালে ন'টা নাগাদ ওরা বাড়ি থেকে জাল নিয়ে বের হয়। ছোট একটি জাল দিয়ে মাছ ধরবে বলে নদী বরাবর হাঁটতে হাঁটতে ওরা পৌঁছে যায় মহানন্দা ব্যারেজ থেকে ফাঁসিদেওয়ার লালদাস জোত গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেখানে দুই বন্ধু নদী পার করে ওপারে যাওয়ার সময় জলে তলিয়ে যায় মানিক। প্রথমে পুচু সাঁতরে নদী পার হয়ে যায়। কিন্তু সে জানতো না মানিক সাঁতার জানেনা। স্রোতে ভেসে যাওয়ার সময় চিৎকার জুড়ে দিয়েছিল পুচু। আশেপাশের লোকজন ছুটে এলেও খোঁজ পায়নি। 

সকাল এগারোটা নাগাদ বাড়িতে খবর যায় নদীতে তলিয়ে গেছে মানিক। পরিবার লোকেরা চলে আসে। নদী বরাবর তারা তল্লাশি শুরু করে। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয় ফাঁসিদেওয়া থানার পুলিশকে।পুলিশ আসে। বাসিন্দারা তল্লাশির জন্য আবেদন জানান। কিন্তু অভিযোগ স্বাধীনতা দিবসে সেভাবে কোন খোঁজ করা হয়নি। আজ পুলিশ পৌঁছালেও নামানো হয়নি ডুবুরি কিংবা অন্যান্য ব্যবস্থা নেয়নি। তাই  পরিবারের তরফে ক্ষোভ দেখা দিয়েছে। পরিবারের লোকেরা বলেন, ;প্রশাসন এখনও তল্লাশি করেনি। আমরা বুঝে উঠতে পারছিনা কি করবো।'

No comments:

Post a Comment

Post Top Ad