এদিনের কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপির জেলা সভাপতি বিনয় কুমার বর্মণ সহ অন্যান্য জেলা নেতৃত্বরা।
বিনয় বাবু বলেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নেই। প্রতিদিন কোথাও না কোথাও আমাদের বিজেপির কার্যকর্তারা খুন হচ্ছেন। গতকালও খানাকুলে এক বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। পাশাপাশি হেমতাবাদের আমাদের একজন বিধায়ক, তাকেও খুন করা হয়েছে। এছাড়া আমাদের জেলাতেও তপসীলি জাতির দুজন মহিলা ধর্ষিতা হয়েছিলেন, তার এখন পর্যন্ত কোনও সুব্যবস্থা হয়নি। তারই প্রতিবাদের আজ আমরা এখানে 'গণতন্ত্র বাঁচাও, পশ্চিমবঙ্গ বাঁচাও' এই বিক্ষোভ সমাবেশ করছি।"

No comments:
Post a Comment