স্থানীয়দের অভিযোগ, ইসিএল কর্তৃপক্ষ অবৈধভাবে কয়লা খনিতে ব্লাস্টিং করছে, যার ফলে এই অঞ্চলের মানুষদের ঘর-বাড়ী, দোকান-পাট ধসে পড়ছে।
সামডি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত সালানপুর এরিয়ার ডাবর কলিয়ারীর খোলা কয়লা খনি রয়েছে, যার ১০০মিটার দূরত্বের মধ্যে দোকানপাট, বাড়ী-ঘর অবস্থিত। কোন নিয়ম না মেনে তারা ব্লাস্টিং করে চলেছে, আর এই নিয়ে কর্তৃপক্ষকে কিছু বলতে গেলে তারা দুর্ব্যবহার করেন।
এই ঘটনা প্রসঙ্গে সামডি পঞ্চায়েত প্রধান জনার্ধন মণ্ডল জানান, সামডি অঞ্চলের প্রতিটি দোকানদারদের এবং বাড়ীর মালিকদের ওই জায়গার মালিকানা অধিকার রয়েছে। তাদের তরফে বহুবার ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে তাদের জমির ন্যায্য মূল্য দিয়ে কিনে নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু ইসিএল কর্তৃপক্ষ বৈঠকে রাজি হলেও তারা ওই জমি এখনও নেয়নি, কিন্তু দিনের পর দিন কলিয়ারীতে ব্লাস্টিং করা হচ্ছে, যার ফলে বাড়ী-ঘর এবং দোকান-পাট ধসে পড়ছে।
এই প্রসঙ্গে এরিয়া ম্যানেজার জানান, তাদের জমির কেনার কথা হয়েছে এবং সমস্ত প্রক্রিয়া শুরু হয়ে গেছে শুধুমাত্র তাদের জমির মূল্য পাওয়ার দেরি। করোনার জেরে একটু দেরি হচ্ছে, খুব দ্রুত ওই জমি ইসিএল ক্রয় করে নেবে।

No comments:
Post a Comment