নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা অটোরিক্সার - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 22 August 2020

নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা অটোরিক্সার


নিজস্ব সংবাদদাতানিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা অটোরিক্সার। ঘটনাটি ঘটেছে সাগর থানা এলাকা জোড়া গুমটিতে। ঘটনার জেরে আহত ৪। স্থানীয় বাসিন্দারা  আহতদের উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতাল নিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন একটি অটোরিক্সা‌ কচুবেড়িয়া থেকে যাত্রী নিয়ে গঙ্গাসাগরের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে জোড়া গুমটি এলাকায় রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে।

ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরে স্থানীয় লোকজন অটোরিক্সায় থাকা ৪ জনকে উদ্ধার করেন। স্থানীয় বাসিন্দাদের দাবী অটোর মধ্যে দুজন শিশুসহ চারজন আহত হয়েছে, তাদের উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়।

No comments:

Post a Comment

Post Top Ad