নিজস্ব
প্রতিনিধি, হাওড়া: আমরা সকলেই ভালো একটা জীবন কাটাতে চাই, কিন্তু আমরা চাইলেই তো আর সবকিছু পেতে পারি না। নানা রকম কারণ সেই ভালর পথে বাধা হয়ে দাঁড়ায়। কখনও পারিপার্শ্বিক পরিস্থিতি, তো কখনও শারীরিক অসুস্থতা আমাদের কাবু করে রাখে। আমরা চাইলেও নিজেদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারি না। তার ওপর অসুস্থ হয়ে পড়ে থাকলেও বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। সেই থেকে জন্ম নিতে পারে হতাশা, মানসিক অবসাদের মতো বিষয়গুলি। আর মানসিক অবসাদ যে কতটা ক্ষতিকর হতে পারে, আমরা সকলেই জানি। আর এই মানসিক অবসাদের কারণেই ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে বসলেন এক ব্যক্তি।
মানসিক অবসাদে আত্মহত্যার পথ বেছে নিলেন এক প্রাক্তন রাইফেল শুটার। নাম অমিত ধর, বয়স ৫৬ বছর। ব্যান্টরা থানা এলাকার নটবর পাল রোডের বাসিন্দা তিনি।
জানা গিয়েছে, গত তিন বছর ধরে শারীরিক অসুস্থতার কারনে তিনি শয্যাশায়ী ছিলেন। সেই কারণেই অবসাদগ্রস্থ হয়ে পড়েছিলেন। আজ ভোরে নিজের লাইসেন্সপ্রাপ্ত বন্দুক দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী হন তিনি।খবর পেয়ে আসে ব্যান্টরা থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
No comments:
Post a Comment