নিজস্ব সংবাদদাতা, মালদা: করোনা আবহে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে যত্রতত্র পরে রয়েছে ব্যবহৃত পিপিই। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর থেকে করোনা সংক্রমণ ছড়াতে পারে। যে কেউ আক্রান্ত হতে পারেন এর থেকে। ভ্রূক্ষেপ নেই মেডিক্যাল কর্তৃপক্ষের। ব্যবহৃত পিপিই নির্দিষ্ট স্থানে ফেলে পুরিয়ে দেওয়া উচিৎ।
ঘটনা শুনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ইংরেজবাজার পৌরসভার বোর্ড অফ কাউন্সিল সদস্য দুলাল সরকার। তিনি বলেন, এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছিল, যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে।
মালদা মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল পার্থ প্রতিম মুখোপাধ্যায় বলেন, নির্দিষ্ট স্থানে ফেলে ডেস্ট্রয় করা হয়। এক্ষেত্রে কেন পড়ে রয়েছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
পুরো ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির মালদা জেলার সহ-সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়।

No comments:
Post a Comment