ফ্রান্স থেকে ভারতের উদ্দেশ্যে আসা রাফায়েল যুদ্ধবিমানের প্রথম ব্যাচটি শিগগিরই অম্বালায় পৌঁছে যাচ্ছে। পাঁচটি রাফায়েল যুদ্ধবিমানের একটি দল ভারতীয় আকাশসীমায় প্রবেশ করেছে। শিগগিরই তারা আম্বালার বিমানবন্দরে অবতরণ করবে। ভারতের আকাশসীমাতে প্রবেশের সময় রাফায়েলের সুরক্ষায় দুটি সুখোই এমকেআই বিমান আকাশে পৌঁছে গিয়েছিল। ভিডিও প্রতিরক্ষামন্ত্রীর কার্যালয় প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যাবে যে দুটি এসইউ ৩০ এমকেআই বিমানও পাঁচটি রাফায়েল যুদ্ধবিমানের সাথে উড়ছে।
রাফায়েল আম্বালায় আসার পরে সংবর্ধনা অনুষ্ঠানে মিডিয়া অনুমোদিত নয়। ভারতীয় বায়ুসেনা বর্তমানে পাইলট এবং সহায়তা কর্মীদের মিডিয়া থেকে দূরে রাখতে চায়। বলা হচ্ছে যে রাফায়েল বিমানগুলিকে আগস্টে আনুষ্ঠানিকভাবে ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হবে। সতর্কতা অবলম্বন করে, আম্বালা বিমানবন্দর আশেপাশের এলাকায় ১৪৪ ধারা প্রয়োগ করা হয়েছে এবং রাফায়েল অবতরণের সময় লোকজনকে ছাদে থাকতে বারন করা হয়েছে।

No comments:
Post a Comment