সচেতনতা প্রচারে মূল হাতিয়ার হবে করোনা জয়ীরাই, শুরু হল তালিকা তৈরি - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 July 2020

সচেতনতা প্রচারে মূল হাতিয়ার হবে করোনা জয়ীরাই, শুরু হল তালিকা তৈরি



নিজস্ব প্রতিনিধি, কলকাতাসচেতনতার প্রচারে করোনা জয়ীদের তালিকা তৈরি করছে কলকাতা পুরসভা। বরো কো-অর্ডিনেটর এবং ওয়ার্ড কো-অর্ডিনেটররা ইতিমধ্যেই নিজেদের এলাকার করোনা মুক্ত ব্যক্তিদের তালিকা তৈরি করা শুরু করেছে। 

করোনা আক্রান্তদের মনের জোর বাড়াতেই এই করোনা জয়ীরা ভিডিওতে নিজেদের অভিজ্ঞতার কথা জানাবেন। দুটি ধাপে তৈরি হবে এই তালিকা। সচ্ছল ব্যক্তি, যাঁরা ইতিমধ্যেই সুস্থ হয়েছেন, তাঁদের নিয়ে পৃথক তালিকা তৈরি হবে। তুলনামূলক নিম্নবিত্ত, গরিব করোনা জয়ীদের নিয়ে অপর একটি তালিকা তৈরি হচ্ছে।

সচ্ছল ব্যক্তিদের নিয়ে তৈরি তালিকার সদস্যরা তাঁদের বর্গের মানুষকে নিজেদের অভিজ্ঞতার কথা শুনিয়ে ভিডিও তৈরি করবে। শুধুমাত্র প্রচারের কাজে লাগানো হবে তাদের, যা ভিডিও আকারে প্রকাশ করবে পুরসভা। অন্যদিকে নিম্নবিত্ত, গরিব করোনা জয়ীরা বস্তি এলাকা কিংবা অন্যান্য অঞ্চলে অনেক সুস্থ হয়ে ওঠা করোনা রোগী রয়েছেন, যাঁরা বেকার, তাঁদের এই তালিকার মধ্যে রাখা হবে। পুরসভার করোনা সংক্রান্ত প্রচার অভিযান, বাড়ী বাড়ী স্বাস্থ্য সমীক্ষার কাজ সহ বিভিন্ন কাজে এঁদের লাগানো হবে, যার জন্য মিলবে বিশেষ ভাতা।

No comments:

Post a Comment

Post Top Ad