নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর: আগামী ১০ আগষ্ট থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। পুরোপুরি অনলাইনে এই ভর্তি কাজ হবে। স্বচ্ছতা রেখেই ছাত্রছাত্রীদের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
গত ২৪ জুলাই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। এবারে পাসের হার গতবারের চাইতে অনেক বেশী। করোনা আবহের কারণে মেধাবি ছাত্রছাত্রীরা কলকাতা বা বাইরের রাজ্যের নামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না। ফলে ভর্তির চাপ পড়ার আশঙ্কা রয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা প্রায় তিন হাজার।
বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার দুর্লভ সরকারের দাবী, উত্তর দিনাজপুর জেলা বা জেলা সংলগ্ন এলাকায় যে পরিমাণ ছাত্রছাত্রী ভর্তি হওয়ার আবেদন করবেন মেধার ভিত্তিতে তাদের প্রত্যেককে ভর্তি নেওয়া হবে বলে রেজিষ্টার আশ্বাস দিয়েছেন। তিনি আরও জানান, শিক্ষা দপ্তরের নির্দেশ অনুসারে আগামী ১০ আগষ্ট থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। ছাত্রছাত্রীরা অনলাইনে ভর্তির জন্য আবেদন করবে। কোন ছাত্রছাত্রী, অবিভাবক বা তার নিকট আত্মীয়রা বিশ্ববিদ্যালয়ের চত্বরে আসবেন না। ভর্তি সংক্রান্ত কোন সমস্যা দেখা দিলে ছাত্রছাত্রীরা হেল্প লাইন নম্বরে ফোন করে জেনে নিতে পারবেন। হেল্প লাইন নম্বর ছাড়াও বিশ্ব বিদ্যালয়ের ইমেলে সমস্যার কথা জানাতে পারবেন।রেজিষ্টারের আশা, করোনা সংক্রমনের আবহে উচ্চ মাধ্যমিক উত্তীর্ন ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কোন সমস্যার মধ্যে পড়তে হবে না।


No comments:
Post a Comment