পূর্ণ লকডাউনে স্বতঃস্ফূর্ত সাড়া উত্তর দিনাজপুরে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 July 2020

পূর্ণ লকডাউনে স্বতঃস্ফূর্ত সাড়া উত্তর দিনাজপুরে



নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুররাজ্য সরকারের ডাকা সপ্তাহে দু'দিনের পূর্ণ লকডাউনের প্রথম দিন বুধবার উত্তর দিনাজপুরে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিলেনও বেলা বাড়তে রাস্তায় যারা বের হয় তাদের বাড়ী ফিরিয়ে দেয় রায়গঞ্জ থানার পুলিশ।

জরুরি পরিষেবা ছাড়া খোলেনি কোন বাজার বা দোকান-পাট। রাস্তায় দেখা যায়নি কোন সরকারি ও বেসরকারি যানবাহন। লকডাউন সফল করতে জেলা পুলিশ প্রশাসন শুরু থেকেই তৎপর। শহরজুড়ে চলছে পুলিশের টহলদারি। উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ,কালিয়াগঞ্জ  শহরের রাস্তাঘাট ছিল একেবারেই শুনশান। হাতে গোনা কয়েকজন রাস্তায় বের হয়েছেন গুরুত্বপূর্ণ কাজে । চিকিৎসা সংক্রান্ত বিষয় ছাড়া যেসব মানুষ মোটরবাইক নিয়ে বা পায়ে হেঁটেই শহরে বেরিয়েছেন তাদের বুঝিয়ে বাড়ী ফেরত পাঠিয়ে দিচ্ছেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। 

উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলায় প্রতিনিয়ত করোনা আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১০৫১ জন হলেও, সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৬৫৫ জন।

No comments:

Post a Comment

Post Top Ad