গেরুয়া শিবিরের ওপর বেজায় চটল জিএনএলএফ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 July 2020

গেরুয়া শিবিরের ওপর বেজায় চটল জিএনএলএফ



নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িবিমল গুরুং-এর সাথে হাত মিলিয়েই পাহাড়ে লোকসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন করেছিল জিএনএলএফ। কিন্তু পাহাড় নিয়ে আলোচনার জন্য সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিমলপন্থীদের নিয়ে বৈঠক করেন। আর তাতেই বেজায় ক্ষুব্ধ জিএনএলএফ সভাপতি মন ঘিসিং। এই ঘটনার পর তিনি মহেন্দ্র ছেত্রীকে নিয়ে দিল্লীতে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে বৈঠক করেন।

বৃহস্পতিবার দিল্লী থেকে ফিরে বাগডোগরাতে মন ঘিসিং জানালেন, "কাউকে একা ডেকে কিছু সেটিং করা যাবে না। পাহাড় নিয়ে বৈঠক করলে সকলকেই ডাকতে হবে। লোকসভা ভোটের আগে বিজেপি বলেছিল পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান করবে। কিন্তু এখনও অবধি তার কোনওরকম ইচ্ছাই দেখিনি বিজেপির নেতৃত্বের মধ্যে। আমরা চাই ২০২১- এর বিধানসভা ভোটের আগে বিজেপি তাদের মতামত জানাক পাহাড় নিয়ে। কারণ শুধু গল্প বলে কিছু হবে না। পাহাড় নিয়ে তাদের কি চিন্তা-ভাবনা রয়েছে তা জনসমক্ষে জানাতেই হবে। আমাদের দলের একটাই দাবী ষষ্ঠ তফশিল। কিন্তু বিজেপি যদি পাহাড়ের মানুষের আবেগের কথা চিন্তা করে বেশী কিছু দিতে চায় আমরা নিতে প্রস্তুত। তবে ষষ্ঠ তফশিলের নীচে কিছুই মেনে নেব না। আর হ্যাঁ, যা সিদ্ধান্তই নেওয়া হোক না কেন তা সকলের সঙ্গে আলোচনা করেই নিতে হবে।ত বে বিধানসভা ভোটে আমরা বিজেপির সাথে থাকব কিনা তা এখনও বলার মত সময় আসেনি।"

উল্লেখ্য পাহাড়ে জোট বেঁধে বিজেপির পাশে থাকলেও ভোটের আগে ইস্তেহারে দেওয়া বিজেপি তাদের আশ্বাস পূরণ করেনি বলেই ক্ষোভে ফেটে পড়েন জিএনএলএফ।

No comments:

Post a Comment

Post Top Ad