দলীয় কার্যালয় নির্মাণ নিয়ে বিজেপি-তৃণমূল সংঘাত চরমে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 July 2020

দলীয় কার্যালয় নির্মাণ নিয়ে বিজেপি-তৃণমূল সংঘাত চরমে



নিজস্ব সংবাদদাতা, মালদাদলীয় কার্যালয় তৈরিকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল সংঘর্ষ। এই এলাকায় বিজেপি একটি দলীয় কার্যালয় নির্মাণ করেছিল। সেই সময় তৃণমূল কর্মীরা বাধা দেয়।  এতে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। ঘটনার প্রতিবাদে তৃণমূলের পথ অবরোধ। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার কোতুয়ালী টিপাজানি এলাকায়। বিজেপির দাবী, তাদের কর্মীদের উপর হামলা করেছে তৃণমূল।
   
পাল্টা তৃণমূলের দাবী, ওই এলাকার বিজেপির মেম্বার বাবলু ঘোষ ও মন্টু ঘোষের নেতৃত্বে হামলা চালানো হয়। ঘটনার প্রতিবাদে তৃণমূল মালদা-রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছে।
     
বিজেপি নেতা সুদীপ্ত চ্যাটার্জী বলেন, মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ। তৃণমূলের কর্মীরা আমাদের কর্মীদের অন্যায় ভাবে মারধর করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad