নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর: দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরব হলেন বিজেপি নেতৃত্বরা। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার মহাবারি অঞ্চলের পাথরঘাটায় রাস্তা নির্মাণ, গৃহনির্মাণ, শৌচালয় নির্মাণ, ১০০ দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে ডেপুটেশন জমা দেন বিজেপি নেতৃত্বরা।
উপস্থিত ছিলেন বিজেপি নেতা সুপ্রিয় দত্ত, ফোনি মাহাতো, ক্ষিতীশ মাহাতো, বিশ্বজিৎ সন্ন্যাসী সহ অন্যান্যরা।
কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পাথরঘাটা বাসস্ট্যান্ড চত্বরে এই দিন প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয় বংশীহারী থানার তরফে।

No comments:
Post a Comment