বাড়ছে উদ্বেগ! কালচিনি ব্লকে একসঙ্গে আবারও প্রচুর সংখ্যক করোনা আক্রান্তের হদিশ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 July 2020

বাড়ছে উদ্বেগ! কালচিনি ব্লকে একসঙ্গে আবারও প্রচুর সংখ্যক করোনা আক্রান্তের হদিশ



নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:  হু হু করে বাড়ছে আলিপুরদুয়ার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে নতুন করে করোনায় আক্রান্ত হল ৩১ জন। প্রশাসন সূত্রে খবর কালচিনিতে ১৮ জন আক্রান্ত, হাসিমারা এলাকায় ৬ জন, মধু চা বাগানে ১ জন, লতাবাড়ি এলাকায় ১ জন ও জয়ঁগা এলাকায় ৫ জন করোনায় আক্রান্ত।

দিনপ্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বি‌গ্ন স্বাস্থ্য দপ্তর। আক্রান্তদের মধ‍্যে যাদের উপসর্গ নেই তাদের শীলতোর্ষা সেফহোমে নিয়ে যাওয়া হয়েছে এবং যাদের উপসর্গ আছে তাদের তোফসিখাতা কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আলিপুরদুয়ার জেলার শুধুমাত্র সাঁতালি গ্ৰাম পঞ্চায়েত এলাকায় নতুন সাত জন আক্রান্ত হওযায় চিন্তিত স্থানীয় প্রশাসন সহ এলাকার বাসিন্দারা। সাঁতালি গ্ৰাম পঞ্চায়েতের প্রধান মনোজ বরুয়া জানান যে, 'স্বাস্থ্য দপ্তর  থেকে খবর পেয়েছি সাত জন আক্রান্তের মধ‍্যে ছয় জন হাসিমারা এলাকার এবং একজন মধু চা বাগানের।' মনোজ বরুয়া জানান, 'আক্রান্তের এলাকা গুলো প্রশাসন থেকে কন্ট‌েনমেণ্ট জোন ঘোষণা করা হয়েছে এবং বাঁশের বেরিকেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আমরা জনগণের কাছে আবেদন রাখছি, এই সময় বিনা প্রয়োজনে কেউ বাইরে বের হবেন না।'

No comments:

Post a Comment

Post Top Ad