ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে কিছু সহজ উপায় - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 July 2020

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে কিছু সহজ উপায়



প্রকৃতিতে পাওয়া এমন অনেক উপাদান আছে যা ত্বককে ফর্সা করতে বিশেষ ভূমিকা রাখে। এগুলো ত্বকের জন্য খুবই ভালো এবং কোন পার্শ্ব-প্রতিক্রিয়ার ঝুঁকি নেই। যেমন-

১. কাঁচা হলুদ
কাঁচা হলুদ ত্বক উজ্জ্বল করতে সবচেয়ে কার্যকরী উপাদান। হলুদ বাটা ত্বকে মেখে অথবা কাঁচা হলুদ দুধের সাথে মিশিয়ে খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে।

উপকরণ
১০ গ্রাম কাঁচা হলুদ, ৪-৫ চা-চামচ মধু এবং গরম দুধ।

পদ্ধতি
প্রতিদিন এক গ্লাস গরম দুধের সাথে আধ চা-চামচ কাঁচা হলুদ বাটা ভালোভাবে মিশিয়ে পান করুন। যদি এভাবে পান করতে কষ্ট হয়, সাথে মধু মিশিয়ে নিন। নিয়মিত সর্বোচ্চ ১ সপ্তাহ পান করলেই ফলাফল দেখে অবাক হবেন।

 ২. ডাবের জল
ডাব বা নারকেল ত্বকের জন্য অনেক উপকারী। এটি ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে দিতে সাহায্য করে। ত্বকের কালো দাগও দূর করতে ডাবের জল ভীষণ ভাবে কার্যকর। শুধু ডাবের দিয়ে মুখ ধোয়াও অনেক উপকারী।

উপকরণ
১ টেবিল চামচ ডাবের জল অথবা নারকেলের দুধ, বেসন ১-২ চা-চামচ।

পদ্ধতি
নারকেলের দুধ বা ডাবের জলের সাথে বেসন মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এভাবে প্রতিদিন মুখে মেখে ব্যবহার করুন, ফল পাবেন কিছুদিনেই।


৩. ডিমের কুসুম
ডিমের কুসুম ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা আগের চেয়ে অনেক বৃদ্ধি পায়।

উপকরণ
মুসুর ডালের গুঁড়ো, ডিমের হলুদ অংশ, সামান্য লেবুর রস।

পদ্ধতি
মুসুর ডালের গুঁড়োর সাথে ডিমের হলুদ অংশ মিশিয়ে এই মিশ্রণটি রোদের তাপে ভালোভাবে শুকিয়ে পাত্রে সংরক্ষণ করুন। ব্যবহারের সময় এর সাথে সামন্য লেবুর রস মিশিয়ে ব্যবহার করুন। প্রতি রাতে ঘুমানোর আগে মুখে লাগিয়ে ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।

No comments:

Post a Comment

Post Top Ad