প্রস্তুতি সময়: ২০ মিনিট
রান্নার সময়: ১০ মিনিট
মোট সময়: ১২ ঘন্টা
পরিবেশন - ৪ জনের জন্য
উপকরণ
১ কাপ লাউ গ্রেট করা এবং সেদ্ধ করা
১ কাপ ফুল ফ্যাট দুধ
৩ টেবিল চামচ পেস্তা বাদাম কুচি
চিনি সামান্য
কিভাবে তৈরী করে
একটা পাত্রে দুধ ঢেলে তা ভালো করে ফোটান এবং সেদ্ধ লাউ ও চিনি দিয়ে ঘন করে জ্বাল দিয়ে নিন। এরপরে এটি ঠান্ডা করুন।
ঠান্ডা হওয়ার পরে এটি মিক্সারে দিয়ে মসৃন পেস্ট তৈরি করুন। এতে সামান্য দুধ যোগ করতে পারেন।
শেষে পেস্তা যোগ করুন এবং ভালভাবে মেশান।
এবারে কুলফির ছাঁচে ঢেলে ফ্রিজে রাখুন ও জমতে দিন।
জমে গেলে কুলফির মোল্ড থেকে বের করে উপর থেকে পেস্তা বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

No comments:
Post a Comment