পানের কুলফি বানিয়ে ফেলুন খুব সহজে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 31 July 2020

পানের কুলফি বানিয়ে ফেলুন খুব সহজে





প্রয়োজনীয় উপাদান

-1 লিটার দুধ
-1/2 কাপ কনডেন্সড মিল্ক
-ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস
-2 টেবিল চামচ জল
-1 চা চামচ কর্নফ্লাওয়ার
-2 টো বড় মাপের মিষ্টি পান
-1 চা চামচ চিনি
-1 টেবিল চামচ দুধ

প্রণালী

প্রথমে 1 লিটার দুধ ফুঁটিয়ে ঘন করে হাফ লিটার মত করে নিতে হবে। এরপর এতে কনডেন্সড মিল্ক দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে।

দুধ ঘন হয়ে গেলে ওর মধ্যে ছোট করে কেটে ড্রাই ফ্রুটস দিয়ে একটু নেড়ে নিতে হবে।

এরপরে একটা বাটিতে কর্নফ্লাওয়ার আর জল মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে, আর সেটা ঘন দুধের মধ্যে দিয়ে নেড়ে দিতে হবে।

দুধ একদম ঘন হয়ে যাবে, ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে।

পান পাতা থেকে বোঁটাগুলো ছাড়িয়ে ছোট ছোট করে ছিড়ে নিয়ে ওর সাথে চিনি ও দুধ মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে।

পান পাতার মিশ্রণটিকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে ঠান্ডা দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে।

এবার কুলফির পাত্রে ঢেলে 5 থেকে 6 ঘন্টা ফ্রিজে জমানোর জন্য রেখে দিতে হবে।

কুলফি জমে গেলে একটা বড় পাত্রে জল ভরে কুলফি পাত্রটি ওর মধ্যে বসিয়ে এক মিনিট রেখে ধীরে ধীরে কুলফি গুলো বের করে প্লেটে সাজিয়ে নিতে হবে।

No comments:

Post a Comment

Post Top Ad