ভোর রাতের বৃষ্টিতে ভিজলো কলকাতা সহ দক্ষিণবঙ্গ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 6 May 2020

ভোর রাতের বৃষ্টিতে ভিজলো কলকাতা সহ দক্ষিণবঙ্গ




ভোররাত থেকে  বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। ভোর সাড়ে তিনটে থেকে বজ্রগর্ভ মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়। কলকাতা-সহ প্রায় সমগ্র জেলাতেই নামে বৃষ্টি। সকাল আটটা পর্যন্ত ব্যাপক বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে।



ভোর রাতের বৃষ্টিতে ভিজেছে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ থেকে শুরু করে, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও অন্যান্য জেলাও।



এদিন বৃষ্টির সঙ্গে তীব্র ঝোড়ো হাওয়াও বইতে থাকে। ৪০ থেকে ৫০ কিলোমিটার ঘণ্টায় ঝোড়ো হাওয়া হয়। কোনও কোনও ক্ষেত্রে ঝড়ে রূপান্তরিত হয় এই জোড়ো বাতাস। তারপরই নামে মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হয়। ভোরের আকাশে বৃষ্টিতে ভিজিয়ে দেয় বাংলাকে।



আবহাওয়া অফিস জানিয়েছে, স্থানীয় মেঘ ও সাগরের জলীয় বাষ্পের কারণে হালকা বৃষ্টি হতে পারে। আরও দুদিন বৃষ্টি চলবে। আকাশে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়ায় রাতের আকাশে বৃষ্টি নামে। এর ফলে তাপমাত্রা আরও নিম্নমুখী হওয়ার আশঙ্কা রয়েছে।


No comments:

Post a Comment

Post Top Ad