গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি অভিনেতা ইরফান খান - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 April 2020

গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি অভিনেতা ইরফান খান





হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউড অভিনেতা ইরফান খানকে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, তাকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

ইরফান খান কয়েক বছর আগেই নিউরোএন্ডোক্রিন টিউমারে আক্রান্ত হয়েছিলেন। বহুদিন ধরেই তার চিকিৎসা চলছে। আর সেই জন্যই অভিনয় জগৎ থেকে বেশ খানিকটা দূরে সরে গিয়েছেন তিনি। এত দিন অবস্থা স্থিতিশীল থাকলেও মঙ্গলবার হঠাৎ তার শরীর দ্রুত খারাপ করতে থাকে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

২০১৮তে এই জটিল ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ইরফান। তখন ইংরেজি মিডিয়াম ছবির শ্যুটিং চলছিল। সেই ছবির শ্যুটিং সেরে তিনি চিকিৎসার জন্য বিদেশে যান। তার এই রোগের খবর শুনে ভেঙে পড়েন অনুরাগীরা।

প্রসঙ্গত, সম্প্রতি মা-কে হারিয়েছেন ইরফান। ইরফানের মা সাইদা বেগমের বয়স হয়েছিল ৯৫ বছর। শনিবার সকালে বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই মৃত্যু হয় তার। তিনি থাকতেন রাজস্থানের জয়পুরের বেনিওয়াল কান্তা কৃষ্ণ কলোনিতে। লকডাউন থাকার জেরে মায়ের শেষ যাত্রা ভিডিও কলেই দেখতে হয়েছিল তাকে।



কিন্তু সারা দেশে লকডাউন চলায় মায়ের কাছে পৌঁছতে পারেননি ইরফান। ভিডিও কনফারেন্সে জানিয়েছিলেন শেষ শ্রদ্ধা। কারণ ইরফান রয়েছেন মুম্বাইতে। তাই ভিডিওর মাধ্যমেই মায়ের শেষকৃত্যে ছিলেন তিনি।

পরিচালক সুজিত সরকারের সঙ্গে ইরফানের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। কঠিন এই পরিস্থিতিতে ফোনেই ইরফানের পাশে থাকার বার্তা দেবেন বলে জানিয়েছিলেন।

No comments:

Post a Comment

Post Top Ad