এবারে মুম্বাই পুলিশের সহায়তায় ২ কোটি টাকার অনুদান অক্ষয়ের - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 April 2020

এবারে মুম্বাই পুলিশের সহায়তায় ২ কোটি টাকার অনুদান অক্ষয়ের



কেন্দ্রীয় সরকারের ত্রাণ তহবিলে ২৫ কোটি টাকা  দিয়ে শুরু করেন অক্ষয়। এরপর একে একে এগিয়ে আসেন বলিউড সুপারস্টারেরা। সরকারি ত্রাণ তহবিলে দেওয়ার পর অক্ষয় ৩ কোটি টাকা দেন বৃহানমুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন (বিএমসি) কে। মানুজশ আর করোনার মাঝে দেওয়াল হয়ে দাঁড়ানো কর্মীদের মাস্ক, পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই), করোনা পরীক্ষার র‌্যাপিড টেস্টিং কিট- প্রভৃতি কেনা হয় ওই টাকা দিয়ে।

এবার মুম্বাই পুলিশের সহায়তায় এগিয়ে এলেন বলিউড এ খিলাড়ি।  মহামারী করোনাভাইরাসের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও যারা জীবনের ঝুঁকি নিয়ে জনগণের সেবা করে যাচ্ছেন তাদের সহায়তায় মুম্বাই পুলিশ ফাউন্ডেশনে ২ কোটি টাকা অনুদান দিয়েছেন বলিউডের এই অভিনেতা।

সর্বভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মুম্বাই পুলিশের হেড কন্সটেবল চন্দ্রকান্ত পেন্ডুকার ও সন্দীপ সারভে। তাদের কথা মাথায় রেখেই এই অনুদান দিয়েছেন অক্ষয় কুমার।

বলিউডের এই সুপারস্টারের অনুদানের বিষয়টি নিশ্চিত করে এবং তাকে ধন্যবাদ জানিয়ে মুম্বাই পুলিশের ট্যুইটার পেজে একটি পোস্ট শেয়ার করা হয়েছে। যেখানে লেখা হয়েছে- “আপনার অনুদানের জন্য মুম্বাই পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ। যারা এই শহর রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ তাদের জীবন রক্ষায় আপনার এই অবদান অনেক বড় ভূমিকা পালন করবে।”

এরপর মুম্বাই পুলিশের সেই ট্যুইটের উত্তর দিয়ে অক্ষয় কুমার লিখেছেন- “মুম্বাই পুলিশের হেড কন্সটেবল চন্দ্রকান্ত পেন্ডুকার ও সন্দীপ সারভের প্রতি আমার সালাম রইলো। যারা কিনা করোনার সঙ্গে লড়াই করতে গিয়ে নিজেদের জীবন দিয়েছেন। আমি শুধুমাত্র আমার কর্তব্য পালন করেছি। আশা করছি আপনারাও সেটি করছেন।”

No comments:

Post a Comment

Post Top Ad