বন্ধুদের উদ্দেশ্যে লেখা ইরফানের খোলা চিঠি, মন ছুঁয়ে যাবে সকলের - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 April 2020

বন্ধুদের উদ্দেশ্যে লেখা ইরফানের খোলা চিঠি, মন ছুঁয়ে যাবে সকলের




ক্যানসারের বিরুদ্ধে কঠিন লড়াই শেষে জয়ী হয়ে বলিউডে ফিরেন ইরফান খান। অভিনয় তার শরীরের প্রতিটি কনায়। তাই ক্যান্সার জয়ের পর বিশ্রামও নেননি তিনি।  ব্যস্ত হয়ে পড়েছেন Angrezi Medium-এর শ্যুটিং। ছবিটি শেষ করে মুক্তিও পায়। কিন্তু বেঁচে থাকলেন না এ অভিনেতা। চলে গেলেন পরপারে।

সে সময় ক্যান্সার থেকে দেশে ফিরেই ট্যুইটারের মাধ্যমে তার অগুনতি ভক্তকে জানিয়েছিলেন ধন্যবাদ। এবার তিনি মন খুলে আন্তরিক ধন্যবাদ জানান সংবাদমাধ্যমের সেই সব বন্ধুকে যারা তার এই কঠিন লড়াইয়ে সমানে পাশে থেকেছেন, নিয়মিত খোঁজ নিয়েছেন।

ইরফান তার নোটে লিখেছেন...

‘গত কয়েকমাসে এক অন্য সফর সেরে ফিরলাম।সুস্থ হওয়ার পাশাপাশি লড়াই চালাতে হয়েছে অসীম ক্লান্তির সঙ্গে... নিজেকে তৈরি করতে হয়েছে রিল এবং রিয়াল দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে চলার জন্যে। আমি জানি আপনারা সবাই উত্‍সুক আমার সঙ্গে কথা বলার জন্যে, আমার এই লড়াইয়ের গল্প শোনার জন্যে। কিন্তু এই মুহূর্তে আমি ধীরে চলছি। চেষ্টা করছি আসতে আসতে কাজের জগতের সঙ্গে আরও একবার মানিয়ে নিতে। আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও প্রার্থনার জন্যে আমি কৃতজ্ঞ। আপনারা যেভাবে আমাকে সময় এবং স্পেস দিয়েছেন এই কঠিন সময়ে তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। এই ধৈর্য এবং ভালোবাসা দেখানোর জন্যে অনেক অনেক ধন্যবাদ। ’

লেখার শেষে জুড়ে দিয়েছেন অস্ট্রিয়ার কবি রেইনার মারিয়া রিলকের লেখার একটি অংশ....

"I feel an urge to share with you something. I live my life in widening rings which spread over earth and sky. I may not ever complete the last one, but that is what I will try. I circle around God's primordial tower, and I circle ten thousand years long; and I still don't know if I'm a falcon, a storm, or an unfinished song."

No comments:

Post a Comment

Post Top Ad