না ফেরার দেশে ঋষি কাপুর - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 April 2020

না ফেরার দেশে ঋষি কাপুর






গতকালের পর আজ আবার এল খারাপ সংবাদ। বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর পাড়ি দিলেন না ফেরার দেশে। ইরফান খান কে হারানোর পর ঋষি কাপুরকে হারিয়ে স্বাভাবিক ভাবেই শোক স্তব্ধ বলিউড তথা সমগ্র দেশবাসী। ঋষি কাপুরের মৃত্যুর খবর ট্যুইট করে নিশ্চিত করেছেন অমিতাভ বচ্চন। সহ অভিনেতার মৃত্যুতে ভেঙ্গে পড়েছেন অমিতাভ।

জানা জায়, ২০১৮ সালে  অভিনেতার ক্যান্সার ধরা পড়ে। এরপর তিনি চিকিৎসার জন্য নিউইয়র্ক পাড়ি দেন। তারপর গতবছর সেপ্টেম্বর মাসে তিনি দেশে ফিরে আসেন। ধীরে ধীরে শরীরের  অবনতি হতে শুরু করে। মাঝে মধ্যেই শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।  সেই একই কারণে বুধবার রাতেও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে কয়েকমুহূর্ত পরই রণধীর কাপুর জানিয়ে ছিলেন তিনি সুস্থ রয়েছেন। কিন্তু বৃহস্পতিবার সকালেই মিলল ঋষি কাপুরের মৃত্যু সংবাদ। এইভাবে পরপর দুই নক্ষত্রকে হারিয়ে চোখের জলে ভাসল বলিউড। বলা বাহুল্য,  কাপুর পরিবারের এক বড় স্তম্ভ ঋষি কাপুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

প্রসঙ্গত, ১৯৫২ সালের ৪ সেপ্টেম্বর বলিউডের দ্যা গ্রেট কাপুর পরিবারে ঋষির জন্ম হয়। তার বাবা রাজ কাপুর ও মা কৃষ্ণা রাজ কাপুর। তার অভিনয় জগতে প্রবেশ হয়েছিল বাবা রাজ কাপুরের ‘শ্রী ৪২০’ ছবি দিয়ে। সেখানে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তখন তিনি নিতান্তই ছোট। এরপর ১৯৭০ সালে ‘মেরা নাম জোকার’ ছবির মধ্য দিয়ে শিশু শিল্পী হিসেবে সিনেমা জগতে  পা  রাখেন।  শিশু শিল্পী হিসেবে অভিনয়ে আত্মপ্রকাশ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন। এরপর বড় হয়ে ডিম্পল কাবাডিয়ার বিপরীতে তিনি বিখ্যাত ‘ববি’ ছবিটি করেছিলেন, যা ছিল সুপার ডুপার হিট এবং ১৯৭৪ সালে ফিল্মফেয়ারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান। এরপর আর ফিরে তাকাতে হয়নি, থমকে দাঁড়াতেও হয়নি তাকে। দিয়েছেন নাসিব, চাঁদনি, দিওয়ানা, বোল রাধা বোল, অমর আকবর অ্যান্টনির মত একের পর এক হিট ছবি। ১৯৭৩ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি ৯২টি রোমান্টিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন যেখানে ৪১টি চলচ্চিত্রে সহ-তারকাদের সমন্বয় ছিল। বাকি ৫১টি চলচ্চিত্রের মধ্যে মাত্র ১১টি চলচ্চিত্রে তিনি সফলতা পান। ১৯৭৩ থেকে ১৯৮১ সাল পর্যন্ত তার সহধর্মীনি নীতু সিংয়ের বিপরীতে মোট ১২টি চলচ্চিত্রে এক সাথে কাজ করেন।

১৯৮০ সালে নিতু সিং- এর সাথে গাঁটছড়া বাঁধেন তিনি। সংসারে আসে নতুন দুই অতিথি- ঋদ্ধিমা ও রণবীর। 

অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন ঋষি। সকলকে কাঁদিয়ে পাড়ি জমালেন না ফেরার দেশে। 


No comments:

Post a Comment

Post Top Ad