অরুণাচল থেকে রাজ্য পাচারের সময় বিপুল পরিমানের অবৈধ মদ উদ্ধার করেছে আলিপুরদুয়ারের কুমারগ্রাম থানার বারোবিশা ফাঁড়ির পুলিশ।
অসম-বাংলা সীমানার পাকড়িগুড়ি থেকে একটি লরি আটক করার পর ওই লরি থেকে উদ্ধার হয় একটি বহুজাতিক সংস্থার তৈরি আটশো কার্টুন মদ।যার আনুমানিক বাজার মূল্য চুয়াল্লিশ লক্ষ টাকা।পাচারের অভিযোগে ওই লরির চালক এবং উত্তরপ্রদেশর বাসিন্দা পবন কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সুত্রে খবর বাজেয়াপ্ত করা ওই বিপুল টাকার মদ আবগারি দপ্তরের হেফাজতে তুলে দেবে পুলিশ।পুলিশ আরও তদন্ত করে দেখছে যে ওই মদ পাচার চক্রের সাথে রাজ্যের কোন্ চক্রীরা জড়িত।

No comments:
Post a Comment