অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিল পেস্টারঝাড় ব্যবসায়ী সমিতি - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 April 2020

অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিল পেস্টারঝাড় ব্যবসায়ী সমিতি




করোনা মোকাবিলায় গৃহবন্দি দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিল পেস্টারঝাড় ব্যবসায়ী সমিতি। চকচকা গ্রামপঞ্চায়েত এলাকার প্রায় ৪০০ জন  দুঃস্থ, অসহায়, দিনমজুর মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন তারা।





জানা গিয়েছে বুধবার কোচবিহার ২ নম্বর ব্লকের পেস্টারঝাড় বাজার এলাকায় পেস্টারঝাড় ব্যবসায়ী সমিতি প্রায় ৪০০ জন  দুঃস্থ অসহায় মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।





এই ত্রাণ শিবিরে উপস্থিত ছিলেন পেস্টারঝাড় ব্যবসায়ী সমিতির সভাপতি বিজয় কুমার বিশ্বাস সহ অনান্য ব্যবসায়ীরা।






এদিন পেস্টারঝাড় ব্যবসায়ী সমিতির সদস্য ও এলাকার বাসিন্দাদের দ্বারা সংগ্রহিত অর্থ দিয়ে চাল, ডাল, তেল, আলু, সোয়াবড়ি ও সাবান সংগ্রহ করে তা চকচকা গ্রামপঞ্চায়েতের বিভিন্ন বুথের দুঃস্থ দিনমজুর মানুষদের হাতে তুলে দেওয়া হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে এই কর্মসূচি পালন করেন তারা। খাদ্য সামগ্রী হাতে পেয়ে খুশি দুস্থ মানুষরা।

No comments:

Post a Comment

Post Top Ad