নির্মীয়মাণ বাঁধের একাংশ ভেঙে বিপত্তি রায়গঞ্জে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 April 2020

নির্মীয়মাণ বাঁধের একাংশ ভেঙে বিপত্তি রায়গঞ্জে





একটানা বৃষ্টির কারণে প্রবল জলের চাপে নির্মীয়মাণ বাঁধের একাংশ ভেঙে বিপত্তি উত্তর দিনাজপুর  রায়গঞ্জে। মঙ্গলবার  দুপুরে  ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কান্তনগর এলাকায়। কুলিক নদীর বাঁধের একাংশ ভেঙে যাওয়ার কারণে আতঙ্কের সৃষ্টি হয় এলাকার বাসিন্দাদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস।*





স্থানীয় বাসিন্দারা জানান, এখানে আগে একটি স্লুইস  গেট ছিল। ওটাই নতুন করে  নির্মাণের কাজ চলছিল। কিন্তু লকডাউনের কারণে সেই কাজ বন্ধ হয়ে যায়। এদিন রাত থেকে প্রবল বৃষ্টি হয়। জলের চাপে নির্মীয়মাণ বাঁধের একাংশের মাটি ধসে যায়। এই অবস্থায় বাঁধ মেরামতির কাজ শুরু না করলে আরও বৃষ্টি বাড়লে নদীর জল এলাকায় ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।






রায়গঞ্জ পুরসভার পুরপিতা সন্দীপ বিশ্বাস জানান, সকালে বাঁধ ভেঙে যাওয়ার খবর পাই। পুরসভার সহকারী ইঞ্জিনিয়ারকে তৎক্ষণাৎ পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দেই। লকডাউনের মধ্যেই মহকুমা শাসকের সাথে কথা বলে জরুরী ভিত্তিতে মেরামতির কাজ সম্পন্ন করা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad