মঙ্গলবার হাওড়ার টিকিয়াপাড়ায় পুলিশের উপর আক্রমণ হয়েছিল। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছিল। এই ঘটনায় আহত হন দুই পুলিশকর্মী। জানা গিয়েছে এই ঘটনার পর বুধবার ভোররাতে পুলিশের বিশাল বাহিনী ওই এলাকায় ঢোকে।
সেখান থেকে এই ঘটনায় ১০ অভিযুক্ত গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাঙচুর, আইন ভঙ্গ সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। বুধবার সেখানে আসেন পুলিশের পদস্থ কর্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
অভিযুক্ত দশ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন বাকি অভিযুক্তদের খোঁজ চলছে। এই ঘটনায় দু'জন পুলিশ আহত হয়েছেন"। গতকালের টিকিয়াপাড়ার ঘটনা প্রসঙ্গে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন, " পুলিশ রাস্তায় টহল দিচ্ছে লকডাউন যাতে মানা হয়। এটা করতে গিয়ে গতকাল টিকিয়াপাড়ায় এই ঘটনা ঘটে। এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা উদ্দেশ্যপ্রণোদিত একটা ঘটনা।

No comments:
Post a Comment