ট্রাম্প করোনায় আক্রান্ত নন; হোয়াইট হাউসের চিকিৎসক - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 16 March 2020

ট্রাম্প করোনায় আক্রান্ত নন; হোয়াইট হাউসের চিকিৎসক







যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভেল করোনা ভাইরাসে আক্রান্ত নন বলে হোয়াইট হাউসের এক চিকিৎসক নিশ্চিত করেছেন। ট্রাম্পের দেহে ভাইরাসটির উপস্থিতি আছে কিনা, তা শনাক্তে শুক্রবার পরীক্ষা করা হয়েছিল বলে বিবিসি জানিয়েছে। ফল নেগেটিভ এসেছে, শনিবার সন্ধ্যায় আমি নিশ্চিত হয়েছি, বিবৃতিতে বলেছেন হোয়াইট হাউসের চিকিৎসক শন কনলি।
ফ্লোরিডার অবকাশযাপন কেন্দ্রে ব্রাজিলের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের কয়েকদিন পর এ পরীক্ষা হয়। মার-আ-লগো অবকাশযাপন কেন্দ্রের ওই বৈঠকের পর ব্রাজিলের প্রেসিডেন্টের উপদেষ্টা ফাবিও ওয়েনগার্টেন সহ প্রতিনিধি দলটির কয়েক সদস্যের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছিল।
ডিসেম্বরের শেষদিকে চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে কেবল যুক্তরাষ্ট্রেই দুই হাজার ৭০০র বেশি মানুষ আক্রান্ত হয়েছেন বলে বিবিসি জানিয়েছে; মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৪-তে। কারও করোনা ভাইরাস ধরা পড়লে তার সংস্পর্শে আসা মানুষের অন্তত ১৪ দিন আইসোলেশনে থাকতে পরামর্শ দিচ্ছেন মার্কিন কর্মকর্তারা। কিন্তু ৭৩ বছর বয়সী ট্রাম্প নিজেই এ পরামর্শ অগ্রাহ্য করেন। তার সঙ্গে বৈঠকের পর ব্রাজিলের প্রতিনিধি দলের কয়েকজনের করোনা ভাইরাস ধরা পড়েছে জানার পরও তিনি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্বেচ্ছা-অন্তরণে যেতে আপত্তি জানান।
বিবিসি বলছে, নিজের দেহে কভিড-১৯ এর কোনও লক্ষণ নেই জানিয়ে পরীক্ষা করাতে চাননি ট্রাম্প। ব্যাপক আলোচনা-সমালোচনার পর মত বদলে শুক্রবার ভাইরাস শনাক্তের পরীক্ষায় অংশ নেন তিনি 

No comments:

Post a Comment

Post Top Ad