প্রতিবেশী দেশ ভুটানেও মিলল করোনায় আক্রান্তের অস্তিত্ব, নিষিদ্ধ হল বহিরাগতদের প্রবেশ তথা সমস্ত বিমান পরিষেবা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 6 March 2020

প্রতিবেশী দেশ ভুটানেও মিলল করোনায় আক্রান্তের অস্তিত্ব, নিষিদ্ধ হল বহিরাগতদের প্রবেশ তথা সমস্ত বিমান পরিষেবা




নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ গুলির মতো এবার প্রতিবেশী দেশ ভুটানেও মিলেছে নোডাল করোনা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির অস্তিত্ব। যদিও তিনি ভুটানের নাগরিক নন, তিনি মার্কিন নাগরিক।

কিছুদিন আগেই গুয়াহাটি হয়ে আকাশপথে ভুটানের পারো বিমানবন্দরে নামেন ওই মার্কিন পর্যটক দম্পতি। গতকাল আচমকাই অসুস্থ হয়ে পড়ায় ভুটান স্বাস্থ্য মন্ত্রকের তরফে তাঁর রক্তের নমুনা পরীক্ষার পর জানানো হয়েছে যে, ৭৬ বছরের ওই মার্কিন পর্যটক নোডাল করোনা ভাইরাসে আক্রান্ত। সঙ্গে সঙ্গেই তাঁকে ভুটানের রাজধানী থিম্পুর একটি বিশেষ আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়েছে। আজ ভুটানের স্বাস্থ্য মন্ত্রী ও স্বাস্থ্য সচিব একটি যৌথ সাংবাদিক সম্মেলনে মার্কিন পর্যটকের নোডাল করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন। আগামী দুই সপ্তাহের জন্য ভুটানে বহিরাগত পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

আজ সকালে ভুটানের ওই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন দেশের প্রধানমন্ত্রী ডাঃ লোটে সেরিং। তাছাড়া আগামী দুই সপ্তাহের জন্য পৃথিবীর যে কোন দেশের বিমান সংযোগ বন্ধ রাখার কথাও ঘোষণা করেছে ভুটান।

এদিকে ভুটানের এই আচমকা সিদ্ধান্তে সমস‍্যায় পড়েছে ভুটানে ঘুরতে আসা পর্যটকরা । তারা ভুটানে গিয়ে ফেরত আসছেন। রাজকোট থেকে এক দল পর্যটক জানান যে, "আমরা দার্জিলিং ঘুরে ভুটানে ঘুরতে এসেছিলাম, আজ ভুটানে গিয়ে শুনি ১৪ দিনের জন‍্য ভুটানে যাওয়া বন্ধ, তাই এখন ফেরত যাচ্ছি "।

No comments:

Post a Comment

Post Top Ad