করোনায় আক্রান্ত প্রথম সদ্যোজাত, সরিয়ে নেওয়া হল মায়ের কাছ থেকে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 15 March 2020

করোনায় আক্রান্ত প্রথম সদ্যোজাত, সরিয়ে নেওয়া হল মায়ের কাছ থেকে


                                                                                                              প্রতীকী ছবি







নিজস্ব প্রতিবেদক, ১৫ মার্চ:  করোনার ভয়াবহতা রাতের ঘুম উড়িয়ে দিয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিজ্ঞানী সকলেরই।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা’ করোনাকে ‘বিশ্বব্যাপী মহামারি’ ঘোষণা করেছে। ইতিমধ্যেই গোটা বিশ্বে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫ হাজারেরও বেশি। আমাদের দেশেও সংখ্যাটা প্রায় শতকের ঘর ছুঁই ছুঁই করছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, ২ জনের জীবনাবসানও হয়েছে। এছাড়াও মৃতদের মধ্যে বেশিরভাগই বয়স্ক মানুষ। শিশুদের সংখ্যা সেখানে বেশ কম।


তবে, এই প্রথম সদ্যোজাত শিশুর দেহ মিললো করোনার অস্তিত্ব। ঘটনাটি ঘটেছে লন্ডনের একটি হাসপাতালে। এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, এক সন্তান সম্ভবা মহিলার নিউমোনিয়া হয়েছে সন্দেহ হওয়ায় তাঁকে নর্থ মিডলসেক্স ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিনই তিনি সন্তানের জন্ম দেন। তারপরেই তাদের রক্ত পরীক্ষা করা হয়।  মা ও সদ্যোজাত শিশু  উভয়ের দেহে কোভিড-১৯ ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। দুজনকে দুটি পৃথক হাসপাতালে রাখা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad