যদি কোনও ব্যক্তি হঠাৎ কোনও কারণে অজ্ঞান হয়ে যায় তাহলে প্রথমেই ওই অজ্ঞান ব্যক্তিকে ভালোভাবে শুইয়ে দিন। কোনও ধারালো বস্তু, রান্নাঘর, আগুনের উৎস ইত্যাদি বিপজ্জনক জিনিস থেকে দূরে সরিয়ে আনুন। সম্ভব হলে একবার এক দিকে কাত করে দিন। তারপর লক্ষ্য করুন বুকের ওঠানামা থেকে শ্বাসপ্রশ্বাস নিচ্ছে কি না। যদি বাড়ীতে বা আশপাশে কারও জানা থাকে কীভাবে মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হয় তাকে ডাকুন নাহলে নিজেই চালু করুন।
আজকাল প্রায় সব বাড়ীতেই রক্তচাপ মাপার যন্ত্র থাকে। রক্তচাপ খুব কম হলে বা পাওয়া না গেলেও পায়ের দিকটা একটু উঁচু করে দিন বা পায়ের নিচে বালিশ দিন। আর যদি তিনি ডায়াবেটিসের রোগী হন তাহলে গ্লুকোমিটার দিয়ে পরীক্ষা করে দেখুন রক্তে শর্করা কমে গেছে কি না। যদি যন্ত্র না-ও থাকে, তবু মুখের ভেতর একটু চিনি আগে থেকেই দিয়ে দেওয়া ভালো।
সবশেষ কথা হল, নানা কারণেই একজন সুস্থ-সবল মানুষ হঠাৎ অজ্ঞান হয়ে পড়তে পারেন। তবে যে কারণেই হোক, জ্ঞান ফিরে আসুক আর না আসুক তাকে প্রাথমিক পরিচর্যার পর যেকোন হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যেতে হবে।

No comments:
Post a Comment