নিজস্ব সংবাদদাতা: রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহার সঙ্গে বৈঠক করলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর সভাপতি অভিষেক ডালমিয়া।
বৃহস্পতিবার নবান্নে বিকালে হয় এই বৈঠক। বৈঠক শেষে অভিষেক ডালমিয়া জানিয়েছেন, কেন্দ্রীয় নির্দেশ মেনে আসন্ন ক্রিকেট ম্যাচের টিকিট বিক্রি বন্ধ রাখার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনলাইন হোক কিংবা কাউন্টার কোন জায়গা থেকেই টিকিট বিক্রি করা হবে না। এ ব্যাপারে জরুরি বৈঠক ডেকেছেন অভিষেক।

No comments:
Post a Comment