বাম তৃণমূলে বড়সড় ভাঙন ধরিয়ে নিজেদের শক্তি বৃদ্ধি করল বিজেপি। এদিন দক্ষিণ নদীয়ার তাহেরপুরের প্রাক্তন চেয়ারম্যান রনজিত সাহার নেতৃত্বে দুই শতাধিক বাম তৃণমূলের ভোট মেশিনারী ও সক্রিয় কর্মী বিজেপিতে যোগ দিল।
এদিন তাহেরপুরের বিজেপির কর্মী বৈঠকে বিজেপির কেন্দ্রীয় কার্যকারীনি কমিটির সদস্য জয় বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পদ্ম পতাকা নিয়ে যোগদান করেন বাম-তৃণমূলের নেতা কর্মীরা।
এদিনের যোগদানের ফলে বিজেপি শক্তিশালী হল। তাহেরপুর পুরসভা আসন্ন পৌরসভা নির্বাচনে ভোট হবে। তৃণমূলের দাবি তৃণমূল তাহেরপুর পৌরসভায় বোর্ড গঠন করবে তারা। অন্যদিকে বিজেপির দাবি, বিজেপি বোর্ড গঠন করবে। মানুষ বামেদের ভোট দেবে না। তাহেরপুর পৌরসভা বর্তমানে বামেদের দখলে। ফলে বাম জিতুক না জিতুক বিজেপি তৃণমূলের মধ্যে পুরসভা দখল নিয়ে বেশ শক্তিশালী লড়াই হতে চলেছে বিজেপি তৃণমূলের মধ্যে। বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচন হলে বিজেপিই তাহেরপুরে জিতবে।
জয় আরও বলেন, "বিজেপির মত শৃঙ্খলা পরায়ন জাতীয়তাবাদী দল বিশ্বে আর কোথাও নেই। নিজের দেশে থেকে দেশ ও ধর্মকে ভালবাসলে যদি সাম্প্রদায়িকতা বলে, তাহলে যারা বলছে তাদেরই কোনও জাত নেই ধর্ম নেই।"
জয় বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "দিদিকে বলো মানা যায় কিন্তু বাংলার গর্ব মমতা এটা মানা যায় না। আর এর মত মিথ্যা কথা আর বাজে কথা নেই"।

No comments:
Post a Comment