মানসিক অবসাদের কারণে আত্মঘাতী যুবক - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 March 2020

মানসিক অবসাদের কারণে আত্মঘাতী যুবক





নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ দিন ধরে শারীরিক অসুস্থতায় ভূগে মানসিক অবসাদগ্রস্ত হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক যুবক।

জানা যায়, বুনিয়াদপুর পৌরসভার অন্তর্গত ১ নম্বর ওয়ার্ড খুশিপুর এলাকায় মিঠুন সরকার নামক ৩১ বছর বয়সী এক যুবক এই দিন তার নিজের ঘরে কাপড়ের পাড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।

পরিবার এবং এলাকাবাসীদের থেকে জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই যুবক টিবি রোগে ভুগছিলেন এবং বহুদিন ধরে রোগে ভোগার ফলেই মানসিক অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে।
এই বিষয়ে মৃত ওই যুবকের দাদা সুজিত সরকার বলেন, "দীর্ঘদিন ধরে তার ভাই টিবি রোগে আক্রান্ত ছিলেন এবং সাথে মাথারও সমস্যা ছিল। দিনের বেশিরভাগ সময় সে ঘরে শুয়ে কাটিয়ে দিত। এইভাবে থাকতে থাকতে সে ক্রমশই মানসিক ভাবে ভেঙেও পড়ছিল। আর আজ শেষ পর্যন্ত এই কাণ্ড সে ঘটালো"।





No comments:

Post a Comment

Post Top Ad