রান্নায় ভিন্নতা চাইলে বানিয়ে ফেলুন কাশ্মিরী পোলাও - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 March 2020

রান্নায় ভিন্নতা চাইলে বানিয়ে ফেলুন কাশ্মিরী পোলাও






করোনা ভয়ে তো প্রায় সকলেই ঘর বন্দী। সবসময় যেন আতঙ্কের ছায়া, সকলের মুখ থেকে হাসি উধাও। তাই প্রিয়জনের মুখে হাসি ফোটাতে কিছু ভালো রান্না করে খাওয়াতেই পারেন। আর পোলাও আমাদের সবার পছন্দ।  তবে একটু নতুন কিছু করতে চাইলে রান্না করতে পারেন মজাদার কাশ্মীরি পোলাও। এই পোলাও যে শুধু স্বাদ দেবে তাই নয়, সাথে রান্নায় এনে দিবে নতুনত্ব। তাই একটু ভিন্ন আয়োজন চাইলে ঘরেই তৈরি করতে পারেন কাশ্মীরি পোলাও।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন কাশ্মীরি পোলাও-

উপকরণ
বাসমতি চাল ২৫০ গ্রাম, ফুলকপি-গাজর-বিন-মটরশুঁটি পরিমাণমতো, পনির ১০০ গ্রাম, কাজুবাদাম ১০-১২টা, কিশমিশ ১ চামচ, পেস্তা কুচি সামান্য, চেরি ৩-৪টা, জাফরান ১ চিমটে, দুধ ২ কাপ, ফ্রেশ ক্রিম আধাকাপ, চিনি-লবণ স্বাদমতো, ঘি পরিমাণমতো, তেজপাতা ১টা, গোটা গরম মসলা প্রয়োজনমতো, তেল পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন:
চাল ধুয়ে জল ঝরিয়ে নিন। একটি পাত্রে দুধ, ক্রিম, চিনি ও জাফরান একসঙ্গে মিশিয়ে নিন। ফুলকপি ও পনির লবণ জলে ভাপিয়ে হালকা ভেজে নিন। কাজুবাদাম, কিশমিশ, গাজর, বিন, মটরশুঁটি হালকা ভেজে নিন। এবার প্যানে সাদা তেল ও ঘি গরম করুন।

এর পর তেজপাতা ও গোটা গরম মসলা ফোড়ন দিন। এর পর চাল দিয়ে দিন। নেড়েচেড়ে ২ কাপ জল দিন। ফুটলে দুধের মিশ্রণ ও লবণ দিন, জল শুকিয়ে এলে সব একে একে দিয়ে দিন। হালকা করে নেড়ে নিন, দেখবেন যাতে চাল ভেঙে না যায়। 

No comments:

Post a Comment

Post Top Ad