বিষণ্ণতা যেন ধীরে ধীরে গোটা জীবনটা গ্রাস করে ফেলে। তাই যত তাড়াতাড়ি সম্ভব একে দূর করে ফেলতে হবে। এর জন্য প্রথমে আপনার মনকে নিয়ন্ত্রণে নিন। এরপর ধীরে ধীরে ইতিবাচক চিন্তার দিকে প্রবাহিত করুন। মাথায় জগতের সৌন্দর্যময় চিত্রগুলো নিয়ে আসুন। এরপর একাগ্রতার সাথে বিষন্নতার উপাদানগুলোকে ঝেড়ে ফেলুন। জেনে নিন, আপনার মনের আকাশ থেকে বিষন্নতার মেঘগুলোকে কিভাবে সরিয়ে দেবেন?

১.জোরে জোরে হাসুন
মানুষের জীবনে হাসি হল বিষণ্ণতা তাড়ানোর এক মহৌষধ। ধরুন আপনি বড় ধরনের কোন বিষাদে ভুগছেন। তার মানে এই নয় যে আপনি হাসবেন না, আড্ডা দেবেন না বন্ধুদের সঙ্গে। আড্ডা দিন, আনন্দ করুন। আড্ডার মাঝেও হাসি খুঁজে আনার চেষ্টা করুন। চলে যান অনলাইনে, খুঁজে বের করুন আপনার আনন্দের খোরাকগুলো। ইউটিউব থেকে খুঁজে বের করে দেখতে পারেন আপনার প্রিয় ভিডিওগুলি। অথবা দেখতে শুরু করুন শৈশবের মজার মজার কমেডিয়ান পুরনো কার্টুন সিরিজগুলো। আপনার মুল্যবান সময় বিফলে যাবে না বরঞ্চ অজান্তেই কেটে যাবে মনে জমিয়ে রাখা যত বিষণ্ণতা, ভালো হয়ে যাবে আপনার মন।

২.ভালোবাসার ছোঁয়া
আপনি যখন ভালোবাসতে শুরু করবেন সেই সময়টাতে আপনি ভুগতে পারেন চরম একাকীত্বে। এর থেকে দেখা দিতে পারে , জমতে পারে মনের আকাশে মেঘ। এক্ষেত্রে আপনি সেইসব মুহুর্তের কথা ভাবুন যখন আপনি প্রকৃত ভালোবাসার ছোঁয়া পেয়েছিলেন। ভাবুন, যখন আপনার মা বা ভালবাসার কোন মানুষ পরম আনন্দে আপনাকে জড়িয়ে ধরেছিল কিংবা যখন প্রিয়তমার উষ্ণ চুম্বন আপনাকে করেছিল সিক্ত। এই চিন্তাগুলো আপনাকে এক অজানা সুখে আচ্ছন্ন করবে। এমনকি আপনার পোষা প্রাণী থাকলে তাকে কোলে নিয়ে আদরের পরশ বুলিয়ে দিন। এটা আপনার অজান্তেই ফোঁটাবে আপনার মুখে হাসি। ভাবুন আপনার ভবিষ্যত পরিকল্পনাগুলোকে নিয়ে, আঁকুন নতুন নতুন স্বপ্ন। দেখবেন আপনার বিষণ্ণতা কখন একা ফেলে চলে গেছে। মনে ছুঁয়ে দিয়েছে অন্যরকম এক অনুভূতি।

৩.নিত্য নতুন অভিজ্ঞতা
আপনার জীবনে এমন অনেক কিছুই আছে যা আপনি বেশ উপভোগ করেন ৷ হতে পারে সেটি স্কাই ডাইভিং অথবা আপনার প্রিয় কোন খেলা, ভালো একটি সিনেমা। এতে করে আপনার মন পাবে ইচ্ছার অগ্রাধিকার। আর আপনি যে বিষয়টিকেই অগ্রাধিকার দিন না কেন, তা নিয়ে আপনি থাকতে পারেন উৎফুল্ল। বিশ্বাস করুন একদিন না একদিন আপনার স্বপ্নগুলো হবে সত্যি। আপনার বিশ্বাস থেকেই দেখবেন আপনার দেখা দিবাস্বপ্নগুলো, হবে সত্যিকারের অভিজ্ঞতার মতই সুখকর।

৪.মন ফ্রেশ রাখুন
আপনি বিষণ্ণতায় ভুগছেন কিন্তু ভবিষ্যতে এমন ডজন ডজন ঘটনা ঘটতে পারে যেটা সম্পর্কে আপনার কোন অভিজ্ঞতাই নেই আর তাই বিষণ্ণতা থেকে বের হয়ে মনকে রাখতে হবে উৎফুল্ল। নতুন নতুন মানুষের সাথে পরিচিত হোন, তাদের সাথে সম্পর্ক তৈরি করুন, সময় ব্যয় করুন। এমন হাতে পারে এদের সাথে মিশে এতটাই আনন্দিত হবেন যে আপনি কল্পনাও করতে পারেন নি। অতীতে যাদের দ্বারা আপনি দুঃখ পেয়েছেন দেখবেন এই নতুন বন্ধুরাই সেসব দুঃখ ভুলিয়ে দেবে। আপনার দিনগুলো করবে অনেক আনন্দময়। এমনও হতে পারে এই সময়ের চেয়ে সেই সময় হবে হাজার গুণ ভালো। অতএব আনন্দময় মুহুর্তগুলোর কাছে কৃতজ্ঞ হোন।

৫.টিভি শো দেখুন
আপনার খারাপ সময়গুলোতে টিভি শো দেখুন। আপনার বাজে সময়গুলো যখন কাটতে চাইবে না তখন কিছু না কিছু করতে ইচ্ছে করবে। এ সময়টাতে টিভি শো দেখাই শ্রেয়। কোন কোন শো সপ্তাহে একদিন হয়। আপনার মনের বেদনাগুলো কাটাতে টিভি শোগুলো দেখতে হবে অনেক আগ্রহ নিয়ে। এই আগ্রহ থেকেই আপনি যে শো টা সর্বশেষ দেখেছেন তার পরবর্তী এপিসোড দেখার জন্য আপনার মনে কাজ করবে উত্সাহ। মন করবে আকুপাকু। আপনি যথারীতি সপ্তাহের সেই দিনটার জন্য অপেক্ষা করতে থাকবেন। দিন ঘন্টা গুনতে থাকবেন। এতে আপনার বিষন্ন ব্যাপারগুলো মন থেকে সহজেই দূর হয়ে যাবে।

No comments:
Post a Comment