৩১ মার্চ পর্যন্ত বাতিল হল সমস্ত রকম সিনেমা ও ধারাবাহিকের শ্যুটিং - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 March 2020

৩১ মার্চ পর্যন্ত বাতিল হল সমস্ত রকম সিনেমা ও ধারাবাহিকের শ্যুটিং







করোনাভাইরাস নিয়ে কড়া সতর্কতা। আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশে সমস্ত সিনেমা ও টিভি ধারাবাহিকের শ্যুটিং বাতিলের সিদ্ধান্ত নিল মুম্বাইয়ের ফিল্ম এবং টেলিভিশন সংগঠন। সরকারি নির্দেশিকা মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

 সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে, ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রডিউসর অ্যাসোসিয়েশন, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়ীজ, ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে শ্যুটিং বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবারই এই সংগঠনগুলোর পক্ষ থেকে একটি বৈঠক ডাকা হয়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১৯ থেকে ৩১ মার্চ পর্যন্ত সমস্তরকম শ্যুটিং বাতিল করা হয়েছে। তবে ৩১ মার্চ-এর পর সমস্ত সিনেমা ও ধারাবাহিকগুলির শ্যুটিং আবারও শুরু হবে কিনা তা অবশ্য এখনও স্পষ্ট নয়। এক্ষেত্রে যে ধারাবাহিকগুলোর আগাম শ্যুটিং হয়ে থাকবে বা রয়েছে সেগুলোরই আগামী পর্ব দেখতে পাবেন দর্শকরা। 

No comments:

Post a Comment

Post Top Ad