মোবাইল ফোন ব্যবহার করার সময় আপনিও এসব অসভ্যতা করছেন না তো! - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 March 2020

মোবাইল ফোন ব্যবহার করার সময় আপনিও এসব অসভ্যতা করছেন না তো!





আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ হল মোবাইল ফোন। এমন কোনও দিন নেই যেদিন আপনি মোবাইল ছাড়া এখন থাকতে পারবেন।

প্রিয়জনদের সাথে কথা,সময় কাটানোর জন্য, গেইম খেলা অথবা ইন্টারনেটের মাধ্যমে সারা দুনিয়ার খবর নিমিষেই রাখা যায় এই মোবাইল ফোন দ্বারাই।

তবে মোবাইলে কথা বলার ক্ষেত্রেও আছে কিছু নিয়মকানুন, যা আমরা জানি কিন্তু মনের অজান্তেই এড়িয়ে যাই। এই কাজগুলোই মোবাইল ফোনে কথা বলার সময় আপনার ব্যক্তিত্বকে প্রকাশ করে।

মোবাইল ফোন আপনি সব জায়গাতেই নিয়ে যাচ্ছেন, তাই এতে এমন কোনও রিংটোন ব্যবহার করবেন না যাতে আপনার আশেপাশের মানুষ বিরক্ত হয়। আপনার একটি কাজ তাদের মাঝে আপনার ব্যক্তিত্বকে খারাপভাবে উপস্থাপন করতে পারে। তাদের কাছেও আপনার রুচির একটি খারাপ প্রভাব পরতে পারে। তাই ফোনে সবসময় মার্জিত রিংটোন ব্যবহার করুন।

ফোনে উচ্চস্বরে কথা বলবেন না। আপনি যদি পাবলিক প্লেসে বা অফিসে থাকেন আর অপর প্রান্তের মানুষের কথা বুঝতে না পারেন তবে ফোনের লাইনটি কেটে দিন। যখন বুঝতে পারছেন অপর প্রান্তের মানুষটি কথা একেবারেই শুনছে না এরপরেও আপনি উচ্চস্বরে কথা বলে যান তবে তা আসলেই সেটি সেখানকার মানুষদেরে জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই কথা বলতে সমস্যা হলে ফোনের লাইনটি কেটে দিন অথবা তাকে মেসেজ করে বলুন 'আই উইল কল ইউ ব্যাক'।

কিছু কিছু মানুষের মাঝে এই আচরণটি চোখে পরে- বাসে ঝুলে হোক কিংবা গাদাগাদি করে দাঁড়িয়ে থাকা একটি স্থানে তারা মোবাইল ফোনে গল্প করে যাচ্ছে। আপনার এই কাজটি অন্যের কাছে হতে পারে বিরক্তিকর। তাই এরকম অবস্থায় ফোনে কথা বলা থেকে বিরত থাকুন।

আপনার একান্ত কথা মানুষের সামনে মোবাইল ফোনে না বলাই ভালো। কিন্তু তা যদি একান্তই গুরুত্বপূর্ণ হয় তবে আপনি কিছুটা দূরে গিয়ে আস্তে আস্তে কথা বলুন। ফোনে উচ্চস্বরে কথা বলা অভদ্রতার শামিল।

মোবাইল ফোনে কথা বলার সময় অনেকেই অপর প্রান্তের মানুষটিকে কথা বলতে দেয় না। হয়তো নিজেই কথা বলে যায় নয়তো একে অন্যের কথা শেষ না হতেই কথা বলা শুরু করে। যাকে ওভারলেপিং বলে। এতে আপনি না নিজের কথা বলতে পারছেন, না তার কথা বুঝতে পারছেন। তাই হয়তো আগে আপনি কথা সেরে নিন নয়তো তাকে কথা বলতে দিন।

মোবাইলে কথা বলার সময় অনেকেই বিদায় না নিয়েই ফোনের লাইন কেটে দেয়, যা অন্য মানুষটির জন্য অপমানজনক। তাই কথা বলা শেষে সুন্দর করে তাকে বিদায় জানিয়ে ফোনের লাইনটি কাটুন।

No comments:

Post a Comment

Post Top Ad